1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে চুরি করতে গিয়ে যুবদল কর্মী আটক - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

রূপগঞ্জে চুরি করতে গিয়ে যুবদল কর্মী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে চুরি করতে গিয়ে নাজমুল (৪০) নামের এক যুবদল কর্মীকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (২১ জুন) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার তাড়াইল বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী শরীফ মিয়া জানান, রাতে যুবদল কর্মী নাজমুল ও তার কয়েকজন সহযোগী মিলে তার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে চুরির চেষ্টা করে। তারা নগদ পাঁচ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালানোর সময় স্থানীয়দের নজরে পড়ে। তখন এলাকাবাসী ধাওয়া করে নাজমুলকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। তার সহযোগীরা চুরি করা মালামালসহ পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শরীফ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “চুরির ঘটনায় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।”

রবিবার (২২ জুন) দুপুরে গ্রেপ্তার নাজমুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট