1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তেলব সেলিম প্রধান - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

রূপগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তেলব সেলিম প্রধান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে


যুগের নারায়ণগঞ্জঃ ‎বাংলাদেশ রিপাবলিক পার্টির শীর্ষস্থানীয় নেতা সম্প্রতি রূপগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম প্রধান। তিনি দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে এই স্বপ্ন দেখছেন । রবিবার ( ২২ জুন)  নারায়ণগঞ্জ এসপি অফিস এ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‎তিনি আরো উল্লেখ করেন, আমি রূপগঞ্জকে সাজাতে চাই উন্নয়ন, সুশাসন ও শান্তির প্রতীক হিসেবে। এখানকার প্রতিটি মানুষ যেন গর্ব করতে পারে এই শহরকে নিয়ে সেই স্বপ্ন নিয়েই আমি কাজ করে যাচ্ছি। নেতা আরও দাবি করেন যে, বিগত আওয়ামী শাসনের সময় তিনি ও তার সহযোগীরা গোলাম দস্তগীর গাজী ও তার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। তবে নীতির প্রশ্নে তিনি এক চুলও বিচ্যুত হননি। বিশেষ করে পাঁচ আগস্টের পর গাজীর বাহিনী ও সুবিধাবাদী চক্র যারা বিএনপির খোলসে চাঁদাবাজি ও নৈরাজ্যের মাধ্যমে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে—তাদের বাধার মুখেও তিনি পিছপা হননি।

‎তিনি বলেন, আজও আমার স্বপ্ন একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত রূপগঞ্জ। আমি কারো বিরুদ্ধে নয়, আমি সাধারণ মানুষের পক্ষে। যারা সন্ত্রাস-চাঁদাবাজিকে রাজনীতি মনে করে, তাদের মুখোশ উন্মোচন করাই এখন আমার লক্ষ্য।সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা যদি একত্র হই, তাহলে এই রূপগঞ্জ একদিন হবে সারা দেশের জন্য একটি রোল মডেল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট