1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহানগর জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

মহানগর জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের উদ্যোগে একটি নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকাল ৪টায় নগরীর জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, এবাদত মনে করে মানুষের সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে যেতে হবে। আল্লাহর সাহায্য ও মানুষের ভালোবাসা পেলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ।”

সভায় নির্বাচনী সাব-কমিটির দায়িত্ব, কার্যাবলি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপস্থিত ছিলেন: মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন, প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, এনডিএফ সভাপতি ডা. আলী আশরাফসহ মহানগরীর বিভিন্ন বিভাগীয় সাব-কমিটির সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট