1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

বন্দরে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ এর নেতৃত্বে বন্দর উপজেলায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে বন্দর উপজেলার কুশিয়ারা হাজী আবদুল মালেক উচ্চ বিদ্যালয় এলাকা থেকে গণসংযোগ শুরু হয়। পরে এটি ৮নং ওয়ার্ডের নতুন মহল্লা, বালুর মাঠ, পুরাতন মহল্লা, কুশিয়ারা মেইন রোড, খালপাড়সহ বন্দর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়। গণসংযোগ চলাকালে এলাকাবাসী “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”, “সৎ লোকের মার্কা দাঁড়িপাল্লা” স্লোগান দেয়।

গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মানুষের তৈরি আইন দিয়ে সমাজে কখনোই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা যায় না। শান্তি পেতে হলে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে হবে।”

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন— বন্দর উপজেলা জামায়াতের আমীর খোরশেদ আলম ফারুকী, উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম, বন্দর থানা উত্তর সেক্রেটারি জহুরুল ইসলাম, বন্দর ইউনিয়ন সভাপতি আব্দুল করিম, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মো. ঈসরাইল, ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুর রহমান,
ইউনিয়ন সহসভাপতি মাইনউদ্দীন মিয়া, ৮নং ওয়ার্ড সভাপতি আবু তালিবসহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট