1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছাত্রলীগ ক্যাডার শুভ এখন মৎসজীবি দলের সভাপতি! - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

ছাত্রলীগ ক্যাডার শুভ এখন মৎসজীবি দলের সভাপতি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
একাধিকবার রাজনৈতিক পরিচয় বদলে আলোচনায় উঠে এসেছেন এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের বর্তমান সভাপতি যুবলীগ নেতা তারেক হাসান শুভ। আওয়ামী লীগ ঘরানা থেকে বিএনপি ঘনিষ্ঠতা—শুভর এই রূপান্তরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

সূত্র জানায়, একসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন তারেক হাসান শুভ। তিনি যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে শুভর অবস্থানেও আসে নাটকীয় পরিবর্তন। হঠাৎ করেই তিনি হয়ে ওঠেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ঘনিষ্ঠ কর্মী। জাকির খানের মুক্তির দাবিতে শুভ স্থানীয়ভাবে একাধিক সভা-সমাবেশ আয়োজন করেন। সাবেক এ ছাত্রদল নেতা জাকির খানের মুক্তির পর তার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এবং নিজেকে তার অনুসারী হিসেবে তুলে ধরেন। ফলে আওয়ামী লীগের পরিচয় ছাপিয়ে তিনি নতুনভাবে বিএনপি ঘরানার কর্মী হিসেবে পরিচিতি পান।

তার রাজনৈতিক অতীত ঘেঁটে দেখা যায়, শুভ এক সময় মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জিসানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জিসান এক সময় কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন আঃ মান্নানের মাধ্যমে, যার সঙ্গে শুভও যুক্ত হন।

তবে শুভর বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকাকালীন সময় তিনি কাউন্সিলর মনিরের পিএস হিসেবে থেকে টিসিবি’র গরীব মানুষের জন্য বরাদ্দকৃত পণ্য বাজারে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

তারেক হাসান শুভর এভাবে একাধিক রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়।

প্রসঙ্গত, সম্প্রতি এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এতে তারেক হাসান শুভকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সাজ্জাদ হোসেন হৃদয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট