1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহাসমাবেশ সফল করতে মহানগর ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

মহাসমাবেশ সফল করতে মহানগর ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আগামী ২৮ জুন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে ঢাকায় জনস্রোত তৈরি হবে বলে মন্তব্য করেছেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

বৃহস্পতিবার (১৯ জুন) বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে এই মহাসমাবেশে লাখো মানুষের ঢল নামবে।” তিনি আরও বলেন, “এই মহাসমাবেশে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।”

সভায় সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি মুহা. সোহেল প্রধান।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর নেতা মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক আবরারুল করীম, এছাড়াও দক্ষিণ থানা ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট