1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবকদল নেতা শান্ত বহিষ্কার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব

সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবকদল নেতা শান্ত বহিষ্কার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. শান্ত খানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল।

মঙ্গলবার (১৭ জুন) স্বেচ্ছাসেবকদলের দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ১২ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মো. রিপন (২৫), কে গ্রেপ্তার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। কিন্তু থানায় আনার পথে স্বেচ্ছাসেবকদল নেতা শান্ত খান দলবল নিয়ে এসে পুলিশকে বাধা দিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যান এবং পুলিশের ওপর হামলার চেষ্টা করেন।

এ ঘটনায় তদন্তে তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় শান্তকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল।

তিনি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর অনুসারী ছিলেন।

বহিষ্কারের সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। এছাড়া শান্তর সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট