1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুঁন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

বন্দরের নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুঁন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ অলিমপিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম সানজিদা আক্তার স্মৃতি (১৭) এবং তার ঘাতক স্বামীর নাম সিফাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাষণ্ড স্বামী সিফাত স্মৃতিকে ঘরের ভেতর হত্যা করে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্মৃতির কোনো খোঁজ না পেয়ে রাত ৮টার দিকে তার চাচি বাড়িতে আসেন। দরজায় ভিতর থেকে বন্ধ দেখে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে স্মৃতির লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত স্মৃতির দুই বছর প্রেমের সম্পর্ক ছিলো পরে গত ৩ মাস আগে সিফাতের সঙ্গে বিয়ে হয়। এলাকাবাসীর ধারণা,দীর্ঘদিনের পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট