1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দোকানিকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

ফতুল্লায় ২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দোকানিকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের জালকুড়ি এলাকা থেকে ২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে জেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ পলিথিন জব্দ করা হয়। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

জানা গেছে, ‘মতলব মাহারুফ ষ্টোর’ নামে একটি দোকানে বিক্রির উদ্দেশ্যে এসব নিষিদ্ধ পলিথিন মজুত করে রাখা হয়েছিল। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এসব নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট