1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গর্ভপাতের অভিযোগে সিদ্ধিরগঞ্জের যুবক ডেমরা পুলিশের হাতে গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

গর্ভপাতের অভিযোগে সিদ্ধিরগঞ্জের যুবক ডেমরা পুলিশের হাতে গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাজধানীর ডেমরায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৯) একাধিকবার ধর্ষণ এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেদী হাসান আসিফ (২৩) নামের ওই যুবককে গত বুধবার রাতে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার বউবাজার চৌধুরী বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ডেমরা থানার পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী বুধবার রাতে আসিফের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতার। আসিফের বাড়ি সিদ্ধিরগঞ্জ বউবাজার এলাকায়।
তার পিতার নাম শামীম বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হলে বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, প্রায় দুই বছর আগে মেয়েটির সঙ্গে আসিফের পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসিফ মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়েও তাঁকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে আসিফ জোর করে গর্ভপাত করাতে বাধ্য করেন। পরে বিয়ে করতেও অস্বীকৃতি জানায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট