1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার লাঁলপুরে দুঃসাহসিক চুরি - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ফতুল্লার লাঁলপুরে দুঃসাহসিক চুরি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সংঘবদ্ধ মহিলা চোর চক্র নগদ টাকা, মোবাইলফোন ও স্বর্নাংকার সহ প্রায় আড়াইলাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ১২ জুন সকালে ফতুল্লার লাঁলপুর পৌষাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাত মহিলা চোরদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে আব্দুল্লাহ আল মামুন উল্লেখ্য করেন, তিনিসহ তার পরিবারের সদস্যরা ফতুল্লার লাঁলপুর এলাকায় বসবাস করে আসছেন। আজকে (বৃহস্পতিবার) সকালে তার বাবা শাহ্জাহান মিয়া প্রতিদিনের ন্যায় ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে যাননএবং নামাজ শেষে ঘরে প্রবেশ করেন৷ এসময় তিনি দেখতে পান যে, ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে এবং ঘরের আলমারি ভেঙ্গে অজ্ঞাত চোরের দল বিভিন্ন ব্যান্ডের তিনটি মোবাইল ফোন, নগদ ৬০,০০০/-টাকা এবং এবং ০১ (এক) ভরি ওজনের স্বর্নের চেইনসহ প্রায় ২ লক্ষাধিক মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সিসি ক্যামেরা পর্যবেক্ষন করলে দেখা যায়, অজ্ঞাত নামা দুইজন মহিলা তাদের বাড়ীর আশেপাশে ঘোরাফেরা করছে এবং সুযোগ বুঝে ঘরের ভিতর প্রবেশ করে উপরোক্ত মালামাল গুলো চুরি করে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যাক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিসি টিভি ক্যামেরা পর্যবেক্ষন এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট