1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কালিরবাজারে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ২ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

কালিরবাজারে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার চারারগোপ এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ জুন) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার করা হয় ৬৭ পিস ইয়াবা, ৩ পুরিয়া হেরোইন, ১০টি মোবাইল ফোন, ২৭টি দেশীয় ছোট-বড় অস্ত্র এবং নগদ ১৬ হাজার ৫৫১ টাকা।

আটককৃতরা হলেন—মো. পাপ্পু (২৯), পিতা- মৃত মো. বাবুল মিয়া, ঠিকানা- ফতুল্লার তল্লা চেয়ারম্যানবাড়ি এবং মো. নূর আলম (৩৮), পিতা- মো. ঈসমাইল, ঠিকানা- বন্দর বড়াইপাড়া গ্রাম।

অভিযান শেষে আটক দুইজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট