1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, হাজিরটেক গ্রামের আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং আবদুর রহমানের ভাগনী ইউসুফের মেয়ে ইসরাত (১২)।
প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, বিকেল ৩ টার দিকে ঘাটলায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ লাগে। তখন সে তাকে উদ্ধার করে।
এই ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। তারপর ইসরাতের খোঁজে পানিতে প্রচেষ্টা চালানো শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর ইসরাতের মৃতদেহ উদ্ধার করেন।
জানা গেছে, তারা ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে বাড়িতে আসছিলেন। উভয়েই ঢাকায় মাদ্রাসায় পড়াশোনা করতো বলে জানা গেছে। অনাকাঙ্খিত এই দূর্ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট