1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মাংসের দোকানে মোবাইলকোর্ট অভিযান - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব

ফতুল্লায় মাংসের দোকানে মোবাইলকোর্ট অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুঁইঘর বাজারে পশু জবাই ও বিক্রির দোকানে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (৪ জুন) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র নির্দেশে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে।

অভিযানে দেখা যায়, বাজারের একাধিক দোকানে পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় লাইসেন্স নেই, জবাইয়ের আগে ও পরে পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি, এবং জবাই স্থানের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। এসব অনিয়মের ভিত্তিতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ধারা ২৪ অনুযায়ী মোট ৪টি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সঙ্গে সংশ্লিষ্টদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণের নির্দেশনা দেয়া হয়।

অভিযান চলাকালে একটি গরু (ওজন আনুমানিক ৬ মন) পরিবহনের সময় আহত হয়। মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে পশুটিকে চিকিৎসা প্রদান করা হয় এবং ভেটেরিনারি সার্জনের প্রত্যয়ন সাপেক্ষে কোরবানি করে দরিদ্রদের মধ্যে বিনামূল্যে বিতরণের নির্দেশ দেয়া হয়। এসময় সদর উপজেলা ভেটেরিনারি সার্জন উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট