1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিল্পপতি সোহাগ অপহরন:স্ত্রী তানিয়ার মামলা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

শিল্পপতি সোহাগ অপহরন:স্ত্রী তানিয়ার মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছপ । অপহৃতের স্ত্রী তানিয়া আহমেদ মঙ্গলবার (৩ জুন) রাতে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

মো. সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে ১ জুন রাতে তাকে অপহরণ করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যবসায়ীক দ্বন্দ্ব বা পূর্বশত্রুতার জের ধরেই এ অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে পরিবারের ধারণা।

সোহাগ নিখোঁজ হন গত ১ জুন। সেদিন দুপুরে তিনি ব্যবসায়িক কাজে ঢাকার সচিবালয়ের খাদ্য ভবনে যান এবং রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার ও গাড়িচালক কবিরুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

পরদিন ২ জুন দুপুরে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে বন্ধুর মোবাইলে ফোন করে সোহাগ জানান, তিনি অপহরণকারীদের হাতে পড়ে আহত হয়েছেন এবং তাকে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, অপহরণের উদ্দেশ্য, কারা এতে জড়িত এবং পেছনে কী মোটিভ রয়েছে, তা জানতে পুলিশ সবদিক থেকে তদন্ত করছে। তিনি আরও জানান, অপহরণকারীরা দুটি গাড়ি ব্যবহার করেছে, যেগুলো উদ্ধার করা হয়েছে। তবে চালক কবিরুলের খোঁজ এখনো পাওয়া যায়নি। তিনি অপহৃত, নাকি ঘটনার সঙ্গে জড়িত, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট