1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

ফতুল্লায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি মো. বাচ্চু মিয়া (৪৮), কে ময়মনসিংহ জেলার ভালুকা থানার পালগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (৪ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, গত ১৭ মে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকায় নজরুল ইসলাম আশিকের বাড়ির কেয়ারটেকারের রুমে নিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে র‍্যাব-১১ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৩ জুন) দিবাগত গভীর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার পালগাঁও এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট