1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবারো সাংবাদিক জিসানের জামিন নামন্জুর - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

আবারো সাংবাদিক জিসানের জামিন নামন্জুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও নারায়ণগঞ্জের তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।

এর আগে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে তিন দফায় তার জামিন আবেদন নাকচ হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় ১২ মে গভীর রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’ এর প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। একই মামলায় গ্রেপ্তার হয়ে জিসানের বাবা মো. হানিফ এবং চাচা ফুড ব্লগার শওকত মিথুনও কারাগারে।

জিসানের আইনজীবী আওলাদ হোসেন বলেন, “জিসান একজন সাংবাদিক, তার চাচা একজন ফুড ব্লগার। অথচ তাদের মিথ্যা অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জুলাই আন্দোলনেও ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ছিল। তাছাড়া, তাদের বিরুদ্ধে সকল অভিযোগ জামিনযোগ্য ধারা। আমরা সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি আদালতে, কিন্তু আদালত এবারও জামিন আবেদন নামঞ্জুর করেছে। আমরা ন্যায়বিচার পাইনি।”

জামিন না পাওয়াতে জিসান গত ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকের ভর্তি পরীক্ষাও দিয়েছেন কারাগারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট