1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৩ মামলায় আইভীর জামিন নামঞ্জুর - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

৩ মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় ৩ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ জুন) বেলা এগারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হয়।

শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ জামিন আবেদন নামঞ্জুর করে দেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।
এর আগে একই মামলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতও আইভীর জামিন আবেদন নাকচ করে দেন।

তার আইনজীবী আওলাদ হোসেন বলেন, “ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তিনবারের নির্বাচিত মেয়র। বিগত ২১ বছর যাবৎ মেয়র থাকা অবস্থায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আইভীর বিরুদ্ধে থানায় একটি জিডি পর্যন্তও হয়নি। ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় যে তিনটি মামলায় তাকে আসামি করা হয়েছে, তাতেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে এই মামলায় জামিন পাওয়াটা তার হক ছিল।”

নিম্ন আদালতের এ আদেশের পর তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান এ আইনজীবী।

গত বছর ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মত টানা তিনবার নির্বাচিত মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তী সরকার। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

এরপর ৩ সেপ্টেম্বর মিনারুল হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

চলতি বছরের ৯ মে সকালে নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী।

জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত আইভীকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট