1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর বাবাসহ দুই ভাইয়ের হামলায় যুবক নিহত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বন্দর বাবাসহ দুই ভাইয়ের হামলায় যুবক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাসহ দুই ভাইয়ের হামলায় মো. আজিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী দিবা বেগম আহত হয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত আজিমের মাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ জুন) সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ ঘারমোড়া নাজিরা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে আজিমের বাবা দিদার, দুই ভাই আনোয়ার ও মোহাম্মদ আলী মিলে সংঘবদ্ধভাবে আজিমের ওপর হামলা চালান। প্রথমে তার গলায় ফাঁস দেওয়া হয়, এরপর বুকের ওপর ইট দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আজিম। এ সময় বাধা দিতে গেলে আহত হন তার স্ত্রী দিবা বেগম।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”

এদিকে ঘটনার পর অভিযুক্ত বাবা দিদার ও দুই ভাই এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট