1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৬৭-এ পা রাখলেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

৬৭-এ পা রাখলেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

দৈনিক ডান্ডিবার্তার প্রকাশক ও সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ নিউজ অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদলের জন্মদিন ১ জুন। তিনি ১৯৫৭ সালে নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড সংলগ্ন এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম মো. ফকির চাঁন মিয়া ও মরহুমা সাহারা খাতুনের আট সন্তানের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ পুত্র।

তিনি গলাচিপা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাস করার পর ১৯৭৬ সালে ঢাকা কলেজে অধ্যয়নকালীন সময়েই খণ্ডকালীন সাংবাদিকতা শুরু করেন। ১৯৮২ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেন। ১৯৮৩ সালে তিনি দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন।

১৯৯৬ সালে তার সম্পাদনায় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত হয় প্রথম দৈনিক পত্রিকা শীতলক্ষ্যা। এরপর ২০০৩ সালের ১ জানুয়ারি তার সম্পাদনা ও প্রকাশনায় আত্মপ্রকাশ করে দৈনিক ডান্ডিবার্তা।

হাবিবুর রহমান বাদল ১৯৮৮-১৯৯০ ও ১৯৯২-১৯৯৪ মেয়াদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ ও ২০১১ সালে প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেস ক্লাবের বর্তমান বহুতল ভবন নির্মাণ কমিটির সদস্য সচিব হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

তিনি ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। একাধারে তিনি ইত্তেফাকের স্টাফ রিপোর্টার, অন্যদিকে নারায়ণগঞ্জের জনপ্রিয় দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাবিবুর রহমান বাদল সাংবাদিকতায় ৪৬ বছর এবং দৈনিক ইত্তেফাকে ৪৩ বছর ধরে কাজ করে আসছেন।

তার ৬৭তম জন্মদিনে দৈনিক ডান্ডিবার্তা পরিবারের পক্ষ থেকে সিনিয়র ফটোসাংবাদিক তাপস সাহা, বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, নারী বার্তা সম্পাদিকা শিরিনা আক্তার রীনা সহ সবাই তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট