1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কারাগারে বসে পরীক্ষা দিলেন সাংবাদিক জিসান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কারাগারে বসে পরীক্ষা দিলেন সাংবাদিক জিসান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

কারাগারে বসেই জেল সুপারের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছেন সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান। শনিবার (৩১ মে) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে পরপর তিনবার জামিন আবেদন নাকচ হলে গত ২৮ মে জিসানের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন কারা কর্তৃপক্ষের কাছে কারাগারে পরীক্ষা দেয়ার অনুমতির আবেদন করেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, “আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা জিসানের পরীক্ষার ব্যবস্থা করি। আজ আমার তত্ত্বাবধানে সে পরীক্ষা দিয়েছে।”

জান্নাতুল ফেরদৌস জিসান মাধ্যমিকে জিপিএ-৫ এবং উচ্চমাধ্যমিকে জিপিএ-৪.৪২ অর্জন করেন। ভর্তি পরীক্ষার প্রস্তুতির মধ্যেই গত ১২ মে গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা এবং গাড়িতে হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে আছেন।

জিসানের মা আছমা বেগম বলেন, “দুইদিন আগে জেলখানায় বই দিয়ে আসছি। এই দুইদিনে কতটুকুই বা পড়েছে ছেলেটা! আল্লাহ জানেন কেমন পরীক্ষা দিয়েছে। যদি চান্স না পায়, তাহলে ওর একটা বছর নষ্ট হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “জিসান ভালো ছাত্র। এই পরীক্ষার জন্য অনেক কষ্ট করেছে। যেদিন পুলিশ ওকে ধরে, ও তখনো পড়ার টেবিলে ছিল। অনেক অনুরোধ করলাম, বললাম ওর পরীক্ষা আছে, কিন্তু কেউ শোনেনি। টানতে টানতে নিয়ে গেল।”

জান্নাতুল ফেরদৌস জিসান একাধারে মেধাবী শিক্ষার্থী, লেখক, সাংবাদিক ও সংগঠক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে তিনি যুক্ত ছিলেন।

তিনি নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’-এর প্রতিবেদক এবং প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জ কমিটির পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’-তেও তিনি নিয়মিত লেখালেখি করতেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট