1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জনগনের অর্থ লুটপাট করেছে হাসিনা সরকার-মাও.মঈনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

জনগনের অর্থ লুটপাট করেছে হাসিনা সরকার-মাও.মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের মাসদাইর ও গলাচিপা এলাকাসহ আশপাশের জলাবদ্ধতা সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা। বৃহস্পতিবার (৩০ মে) ১৩নং ওয়ার্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ পূর্ব থানা সেক্রেটারি হাফেজ মাওলানা কামরুল হোসাইনের পরিচালনায় এবং নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর মাওলানা মুহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “বিগত সরকার জনগণের ট্যাক্সের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। ফলে মাসদাইরসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে মানুষকে ভোগাচ্ছে। সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব ছাড়া প্রকৃত জনদুর্ভোগ লাঘব করা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। জনগণের আন্তরিক সহযোগিতায় এই কাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কর্মপরিষদ সদস্য সাঈদ তালুকদার, ফরিদ উদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ পূর্ব থানা সহ-সেক্রেটারি মুন্সি আবদুস সালাম, মাওলানা নজরুল ইসলাম, ফয়সাল আলম, মাওলানা নূরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট