1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারুণ্যের সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সজিবের শোডাউন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

তারুণ্যের সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সজিবের শোডাউন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে অংশগ্রহণ করেছেন।

বুধবার (২৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খাইরুল ইসলাম সজিব ঢাকার রাজপথে মিছিলের মাধ্যমে উপস্থিত হন।

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই মতিঝিল শাপলা চত্বরে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী লাল টুপি পরে, হাতে ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে পৌঁছান। দুপুর নাগাদ পুরো এলাকা মুখর হয়ে ওঠে তরুণদের পদচারণায়।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট