1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে যুবলীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রূপগঞ্জে যুবলীগ নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নজরুল ইসলাম রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুর এলাকার বাসিন্দা ও মিয়া বক্সের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বিগত সরকারের আমলে নজরুল ইসলাম এলাকায় সন্ত্রাস, ভূমিদস্যুতা ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি নজরুল ইসলাম গোপনে এলাকায় ফিরে নতুন করে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর আওতায় গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার (২৮ মে) নজরুল ইসলামকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি লিয়াকত আলী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট