1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ১৫ হাজার গাছ লাগানোর ঘোষণা ডিসির - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রূপগঞ্জে ১৫ হাজার গাছ লাগানোর ঘোষণা ডিসির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের পাশাপাশি রূপগঞ্জ উপজেলায় ১৫ হাজার গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। পরিবেশ রক্ষায় ব্যাপক কার্যক্রমের অংশ হিসেবে তিনি বলেন, “রূপগঞ্জ একটি শিল্পনগরী হওয়ায় ঢাকা–সিলেট মহাসড়কে যানজট, জমি দখল ও পরিবেশ দূষণের মতো ঘটনা প্রায়ই ঘটে। এসব সমস্যা সমাধানে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানাচ্ছি। সবার সহযোগিতা পেলে নারায়ণগঞ্জকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি এবং পুরো জেলাকে সবুজে রূপান্তরিত করা সম্ভব হবে।”

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টা থেকে দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় বিভিন্ন কার্যক্রম পালন করা হয়। এদিন জেলা প্রশাসক পরিদর্শন করেন তারাবো পৌর স্কুল, গোলাকান্দাইলে বৃক্ষরোপণ করেন এবং একটি সড়ক উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন: রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাছবির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেস উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট