1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ট্রাকে তল্লাশি, ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বন্দরে ট্রাকে তল্লাশি, ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার পয়াত উত্তরপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫), এবং কাজল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৮)।

পুলিশ জানায়, সোমবার (২৬ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা অভিমুখী ঢাকা মেট্রো ড-১২-৪৬৮১ নম্বরের একটি ট্রাকে অভিযান চালায় কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল। এ সময় ট্রাকের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার (২৭ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট