1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ “ভূমি সেবা আপনার দোরগোড়ায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে
৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫’র উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ হাসান সিদ্দিকী ও অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। এরপর বেলুন ও কবুতর উড়িয়ে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে সেবাসমূহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে একটি গণশুনানির আয়োজন করা হয়, যেখানে সেবাপ্রার্থীদের অভিযোগ সরাসরি শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। সেবাপ্রার্থীদের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এ ছাড়াও স্কুল শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সকল সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান, কোনো দালালের সহায়তা না নিয়ে নিজেরাই সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহণ করুন।”

এ আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবায় জনসচেতনতা ও জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট