1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ মর্জিনা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে ইয়াবাসহ মর্জিনা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মর্জিনা আক্তার (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বন্দর বাসস্ট্যান্ডের উত্তর পাশে নিউ বিসমিল্লাহ আয়রন স্টোরের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মর্জিনা আক্তার, কুমিল্লার কোতোয়ালি থানার শুভপুর গ্রামের আক্তার মিয়ার মেয়ে। তার স্বামীর নাম সুমন মিয়া। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বীর সিংহ এলাকায় বসবাস করে আসছিলেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরেই সে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানায় সংস্থাটি।

এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট