1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে ভিক্টিমের মা বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করেন। মামলায় আসামি হলেন কুমিল্লা জেলার লাকসাম থানার পাশাপুর এলাকার মাওলানা আব্দুল মান্নানপর ছেলে মাসুদ (৩৫)।

মামলার বাদী জানান, আমি গার্মেন্টসে চাকুরি করি। গত ১৮ মে আমার দুই মেয়েকে ভাড়া বাসায় রাখিয়া আমি গার্মেন্টসে যাই। দুপুর ৩টার দিকে আমার মেয়ে বাসার বাহিরে খেলতে গেলে আসামি আমার মেয়েকে মুখ চেপে ধরে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি এলাকার আসামির কর্ম¯’ল মহিউদ্দিন আল মামুন এবং কামরুজ্জামানের যৌথ মালিকানা বিল্ডিং এর গার্ড রুমে নিয়ে যায় এবং আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে কান্নাকাটি শুরু করে এবং উক্ত ঘটনার বিষয়ে আমাকে বলে দিবে বলিলে আসামি আমার মেয়েকে গার্ড রুমে রেখে পালিয়ে যায়। তখন আমার মেয়ে সুযোগ পেয়ে গার্ড রুম থেকে বের হয়ে আসে। আমি গার্মেন্টস থেকে বাসায় ফিরলে আমার মেয়ে কান্না করে উক্ত ঘটনার বিষয়ে আমাকে জানায়। আমার মেয়ে প্রচন্ড ব্যাথা অনুভব করিলে আমি আমার মেয়েকে ঢাকা মেডিকেল এর জরুরী বিভাগে নিয়ে যাই। পরে বৃহস্পতিবার রাতে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চি করে জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ওসি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট