1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে জেলা যুব ফেডারেশনের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে জেলা যুব ফেডারেশনের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা যুব ফেডারেশন। শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা যুব ফেডারেশনের আহ্বায়ক সাকিব হাসান হৃদয়-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক জিসানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আহ্বান জানাচ্ছি।”

বক্তারা আরও বলেন, “যে অভিযোগে সাংবাদিক জিসানকে গ্রেপ্তার করা হয়েছে, তার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো পুলিশ প্রশাসন উপস্থাপন করতে পারেনি। এটি একটি স্পষ্ট হয়রানির উদাহরণ।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, গণসংহতি আন্দোলন, ফতুল্লা থানার আহ্বায়ক
জাহিদ সুজন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, জেলা যুব ফেডারেশনের তথ্য সম্পাদক হারুনুর রশীদ আকাশ, দপ্তর সম্পাদক গাজী রাকিবুর রহমান।

মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, সত্য এবং ন্যায়বিচারের পক্ষে যারা অবস্থান নেয়, তাদের কণ্ঠরোধের অপচেষ্টা কখনোই সফল হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট