1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে সংবিধান ও আইন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নারায়ণগঞ্জে সংবিধান ও আইন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সংবিধান ও আইনগত অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক কর্মশালার আয়োজন করেছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। শুক্রবার (২৩ মে) আয়োজিত এই কর্মশালায় নাগরিকদের সংবিধানিক অধিকার ও বর্তমান আইনের নানা দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

কর্মশালায় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোছা. জান্নাতুল ফেরদৌস, মো. মনিরুজ্জামান, “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প” এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জি.এম. আতিকুর রহমান জামালী, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, আইন বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

কর্মশালায় সংবিধান, আইনের শাসন, নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় মতামতের ভিত্তিতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে কর্মশালাটি আরও ফলপ্রসূ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট