1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আগামী ২৮ মে নির্ধারিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমাবেশকে সফল করার লক্ষ্যে ফতুল্লায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সভায় অংশ নেন এবং সমাবেশ সাফল্যের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।প্রস্তুতি সভা শেষে নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড থেকে থানা গেইট হয়ে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। তারা বলেন,নির্বাচনী রোড ম্যাপ ঘোষনার দাবির প্রেক্ষিতে কর্মসূচি হিসেবেই এই কর্মসূচিগুলো পালন করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে।দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। তারা তাদের ভোটের অধিকার চায়। কিন্তু সেই অধিকার ফিরিয়ে দেয়ার জন্য নানা তালবাহানা চলছে। সংস্কারকে ইস্যু করে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। নির্বাচিত সরকার ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণের কোন উপায় নেই। তাই কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিন।ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, আনিসুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাবু, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী ও সদস্য সচিব আল-আমীন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. খালেক টিপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে শাহিন ও আমিনুল ইসলাম লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা তাতি দলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক হানিমুন রশিদ ইমন, সায়েদুল ইসলাম সেলিম, পারভেজ মিয়া, মাকসুদ মাসুম, রুবেল চৌধুরী, আসাদুল জামান রিপন, মিঠু খান, সৈকত রাজ, নুরে আলম মিঠু, মোজামেল মিয়া রাজা, সুমন, আক্তার, সাকিল, বাদল প্রধান, আমির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট