1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পিকআপ ও ইজিবাইকের সংঘর্ষে আহত ৫ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে পিকআপ ও ইজিবাইকের সংঘর্ষে আহত ৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় তালতলা এলাকায় গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সোনাচড়া এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে আকাশ (৩০), নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার রায়হান পুলক (৪৩), সোনাচড়া এলাকার মোজাম্মেল (৩৫)। বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ন ২৩-৩১১৭ নাম্বারের একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোর পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্য দুইজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে।

এ ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট