1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণ-ডিসি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণ-ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণ—এই মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই বিশাল মানবসম্পদকে দক্ষভাবে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ ও সুন্দর।”

বৃহস্পতিবার (২২ মে) নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাব আয়োজিত বৃক্ষরোপণ ও ছাদ বাগান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ বাগান করার আহ্বান জানান। পরে তিনি কলেজ প্রাঙ্গণে একটি ফলজ গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। সেখানে তিনি তরুণ সমাজকে দেশের উন্নয়ন এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মশালায় নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা মূল প্রবন্ধ পাঠ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট