1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকায় অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

ঢাকায় অবস্থান কর্মসূচিতে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। দুপুরের পর থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। এ সময় তারা বর্তমান সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, মাসুকুল ইসলাম রাজীব, সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট