1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রান্নার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই বাসায় বসবাসকারী চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—কামরুল হাওলাদার (৩০), আতিক (২৫), সোহাগ (৩২) ও মো. আফ্রিদী (২৪)।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আফ্রিদীর শরীরের ৮ শতাংশ, আতিকের ৫ শতাংশ, কামরুলের ৩.৫ শতাংশ ও সোহাগের ১.৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তারা সবাই স্থানীয় একটি কারখানার শ্রমিক।

স্থানীয়দের বরাতে ওই কারখানার পরিচালক হিমেল খান জানান, “দগ্ধরা একটি ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার ভোরে রান্নার সময় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত, আমরা নিয়মিত তাদের খোঁজখবর রাখছি।”

ফায়ার সার্ভিস আড়াইহাজার স্টেশনের ইনচার্জ রবিউল হাসান বলেন, “দগ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। চারজন দগ্ধ হয়েছেন। তবে তারা সবাই শঙ্কামুক্ত।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট