1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মোবাইল কোর্ট: ভেজাল বিরোধী অভিযানে অর্থদণ্ড - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

মোবাইল কোর্ট: ভেজাল বিরোধী অভিযানে অর্থদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ১নং রেলগেইট এলাকা ও খানপুরে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২১ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. নাজমূল হুদা। মোবাইল কোর্ট পরিচালিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায়।

ঈদ-উল-আযহা সামনে রেখে ভেজাল প্রতিরোধ, পণ্যের গুণগতমান নিশ্চিত, কৃত্রিম সংকট রোধ এবং বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রেলগেইট এলাকার একটি মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালানো হয়। পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ লঙ্ঘনের প্রমাণ পেলে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

পরবর্তী সময়ে খানপুরে অবস্থিত বিআরটিএ কার্যালয় পরিদর্শনে গিয়ে কোনো অনিয়ম বা অসঙ্গতি পরিলক্ষিত না হওয়ায় সেখানে কোনো মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কর্মকর্তারা জানান, কার্যালয়টি দালালমুক্ত পরিবেশে সুশৃঙ্খলভাবে সেবা প্রদান করে যাচ্ছে এবং সেবা প্রত্যাশীরা নিয়মিতভাবে সিরিয়াল অনুযায়ী কার্যক্রমে অংশ নিচ্ছেন।

এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাজাহান খান এবং মোবাইল কোর্ট পরিচালনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে সহযোগিতা করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট