1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বৃদ্ধ নিহত: সৎ মেয়ে ও জামাতার বিরুদ্ধে হত্যা মামলা - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে বৃদ্ধ নিহত: সৎ মেয়ে ও জামাতার বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর রেললাইন কলাবাগ খালপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে দাদন আহাম্মেদ নাছির (৬৫) হত্যার ঘটনায় সৎ মেয়ে ও জামাতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই নিহতের দ্বিতীয় স্ত্রী রিনা বেগম ওরফে রমিজা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সৎ মেয়ে ও জামাতাকে আসামি করা হয়।

ঘটনার পর পুলিশ জামাতা চঞ্চল মিয়াকে (৫৫) গ্রেপ্তার করে বুধবার (২১ মে) দুপুরে আদালতে সোপর্দ করে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য পাঠায়।

গ্রেপ্তারকৃত চঞ্চল সিরাজগঞ্জ জেলার সদর থানার রামঘাতি এলাকার মৃত শাকিলাল মিয়ার ছেলে, বর্তমানে সে বন্দর রেললাইন কলাবাগ খালপাড় এলাকায় বসবাস করে।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, প্রথম সংসারের মেয়ে আনোয়ারা বেগম ও তার মেয়ে ঝিনুক আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার ঝগড়ার এক পর্যায়ে আনোয়ারা রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝিনুককে দেখে থুথু ফেলেন। এ নিয়ে পরদিন মঙ্গলবার সকাল ১০টায় কাজের উদ্দেশ্যে বের হলে আনোয়ারা ও তার স্বামী চঞ্চল পথরোধ করে গালিগালাজ ও মারধর শুরু করেন।

এক পর্যায়ে দাদন আহাম্মেদ নাছির অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে হাজির হলে জামাতা চঞ্চল তাকে রিকশা থেকে নামিয়ে দাঁড়ি টেনে ধরে বুকে কিল-ঘুষি মারেন, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বন্দর মা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বলেন, “আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট