1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ’দুর্ধর্ষ’ সন্ত্রাসী চুন্নু গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

ফতুল্লায় ’দুর্ধর্ষ’ সন্ত্রাসী চুন্নু গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নয়ামাটি (কুতুবপুর) এলাকা থেকে ১৪টি মামলার পলাতক আসামি ও কথিত যুবলীগ নেতা মো. মোফাজ্জল হোসেন চুন্নু (৫০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (২১ মে) দুপুর ১টা ১০ মিনিটে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ফতুল্লার নয়ারামাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন চুন্নু নয়ামাটি (কুতুবপুর) এলাকার মৃত তালেব হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, চুন্নুর বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিস্ফোরক আইন, মাদক, চুরিসহ বিভিন্ন অভিযোগে ফতুল্লা মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। সর্বশেষ, চলতি বছরের জানুয়ারিতে ফতুল্লার পূর্ব লামাপাড়া নয়ামাটি এলাকায় এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিল চুন্নু।

র‌্যাব-১১ মামলাটি ছায়া তদন্তের অংশ হিসেবে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুন্নুকে গ্রেপ্তার করে।

নয়ামাটি ও আশপাশের এলাকাবাসী অভিযোগ করেছেন, চুন্নু বহুবার মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রতিবার জামিনে বেরিয়ে এসে আরও ভয়ংকর হয়ে ওঠে। তার কোনো রাজনৈতিক পদ না থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ নেতা পরিচয় দিয়ে এলাকাজুড়ে প্রভাব বিস্তার করত। এমনকি শামীম ওসমান ও যুবলীগ নেতা শাহ নিজামের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুনে নিজের ছবি যুক্ত করে নিজেকে যুবলীগ নেতা হিসেবে প্রচার চালাত।

চুন্নুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট