1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারী নির্যাতন ও যৌতুক মামলার আসামি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নারী নির্যাতন ও যৌতুক মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন তিনগাঁও এলাকার নারী নির্যাতন ও যৌতুক মামলার আসামি মো. সোহাগ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লা আজমেরীবাগ নূরজাহান ভিলা এলাকায় অভিযান চালিয়ে ফতুল্লা থানা পুলিশ ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টিম যৌথভাবে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট ছিল।

ভুক্তভোগী স্ত্রী জাহিদা বেগম, বন্দর থানার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাশেগাঁও এলাকার বাসিন্দা। চার বছর আগে পারিবারিকভাবে জাহিদা বেগমের সঙ্গে সোহাগের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহাগ ও তার মা যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ।

অভিযোগে উল্লেখ করা হয়, কিস্তির টাকা, রুম ভাড়া ও বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা নেওয়ার পরও জাহিদার উপর নির্যাতন থেমে থাকেনি। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে ২ বছরের সন্তানসহ বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সোহাগ।

বিভিন্ন সময় এলাকাবাসী, মেম্বার ও পঞ্চায়েত কমিটি সালিশি বৈঠক করেও নির্যাতন বন্ধ করাতে ব্যর্থ হন। পরে জাহিদা বেগম আদালতের দ্বারস্থ হন এবং মামলা করেন।

এছাড়া অভিযোগ রয়েছে, সোহাগ ও তার মা এলাকার একাধিক মানুষের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ঋণ নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।

এসআই হুমায়ুন কবির জানান, আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট