1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইনজীবী জয়ন্ত কুমার ঘোষের মৃত্যুতে শোক সভা - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

আইনজীবী জয়ন্ত কুমার ঘোষের মৃত্যুতে শোক সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জয়ন্ত কুমার ঘোষের মৃত্যুতে এক শোক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত আইনজীবীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট রফিক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, সহ-সভাপতি অ্যাডভোকেট মাঈনউদ্দিন মিয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলম খান, ট্রেজারার অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, বিনোদন সম্পাদক অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান,
সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুর রহমান ফাহিমসহ অন্যান্য সদস্যরা।

শোকসভায় বক্তারা বলেন, “জয়ন্ত কুমার ঘোষ একজন নিরহংকার ও পরিশ্রমী আইনজীবী ছিলেন। আইন পেশায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট