1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নয়ামাটিতে চাঁদাবাজ ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নয়ামাটিতে চাঁদাবাজ ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নয়ামাটিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় হোসিয়ারি, নিট, প্রিন্টিং ও সুতা ব্যবসায়ীরা।

রবিবার (১৮ মে) শহরের নয়ামাটি এলাকায় ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নয়ামাটি এলাকার ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বদু বলেন, দীর্ঘদিন ধরে নয়ামাটি এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি চলতে থাকলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় তিনি আরো বলেন, আগামীকাল থেকে আপনারা প্রতিটি দোকানে একটি করে লাঠি ও বাশি রাখবেন যদি দেখেন কোন চাঁদাবাজ আপনাদের এখানে এসে চাঁদা চাইছে সাথে সাথে বাঁশি ফু দিবেন যাতে করে সবাই বুঝতে পারে এখানে চাঁদাবাজ এসেছে আপনারা সবাই একত্রে হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রয়োজনে আমাকে কল করবেন তাদেরকে বেঁধে রেখে চাঁদাবাজ এবং ছিনতাই কারিদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি জানি। আইনশৃঙ্খলা বাহিনীদেরকে বললে তারা বলেন তদন্ত করে দেখছি আরে তদন্ত করার কি আছে ব্যবসায়ীদের এত বড় ক্ষতি করে যাচ্ছে তাদেরকে সাথে সাথে ধরে নিয়ে যাওয়া দরকার তাদের এই তদন্ত করতে করতে সময় পার হয়ে যায় আমাদের আইন দরকার নেই পুলিশ কেউ দরকার নেই আপনারা চোর ছিনতাইকারী চাঁদাবাজদের ধরে হাত পা ভেঙে দিবেন যাতে করে বুঝতে পারে আমি এগুলো করতে গিয়ে আজকে অবস্থায় পড়েছি। সরকারকে ট্যাক্স ব্যাট দিয়ে আমরা ব্যবসা করি এখানে চাঁদাবাজদের কোন ঠাই হবে না তাদেরকে কেন টাকা দিয়ে আমাদের ব্যবসা করতে হবে।

এসময় হোসিয়ারি সমিতির সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খাঁনসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট