1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইসলামী আন্দোলনের সিদ্ধিরগঞ্জে নির্বাচন পরিচালনা কমিটি গঠন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

ইসলামী আন্দোলনের সিদ্ধিরগঞ্জে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণের যৌথভাবে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৮ মে) বাদ মাগরিব মিজমিজি তেরা মার্কেট সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা উত্তর সভাপতি ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন থানা উত্তর সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ পদপ্রার্থী হযরত মাওলানা দ্বীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সহ-সমন্বয়কারী ওমর ফারুক।

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক এড. শফিকুল ইসলাম, প্রধান সমন্বয়কারী সোহেল প্রধান, সহ-সমন্বয়ক কারী মুহাম্মাদ জুবায়ের হোসেন, অর্থ সমন্বয়কারী মামুনুর রশীদ।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনকে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। জনগণ সোনার বাংলা ও সবুজ বাংলা দেখেছে, কিন্তু ইসলামের বাংলা দেখে নাই। তাই পীর সাহেব চরমোনাইয়ের আহবানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, দক্ষিণ সেক্রেটারি আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন, দ্বীনি সংগঠন সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ রহিম উদ্দিন, আইম্মা পরিষদ সভাপতি মাওলানা শামসুজ্জামান, দক্ষিণ থানা শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, উত্তর থানা শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক, যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ শাহিদুর রহমান, শিক্ষক ফোরাম সভাপতি হাফেজ ইয়াসিন আরাফাত ও ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আমীর হামজা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট