1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাসদ নেতা এম এ মিল্টনের অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বাসদ নেতা এম এ মিল্টনের অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস ও সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব এক যৌথ বিবৃতিতে বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টনকে অপহরণ, মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা জানান, গতকাল (১৬ মে) সন্ধ্যা ৭টায় ফতুল্লা স্টেডিয়াম থেকে চাষাঢ়া যাওয়ার পথে ফতুল্লা লামাপাড়া এলাকায় ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল রিকশা আটক করে। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে সিএনজিতে তুলে শনির আখড়া, ডেমরা রোডের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে নারীসহ ১৫-১৬ জনের একটি দল মিল্টনকে মারধর করে।

তারা আরও জানান, “নির্যাতনকারীরা মিল্টনের জামাকাপড় খুলে লুঙ্গি পরিয়ে ছবি তোলে এবং ব্ল্যাকমেইল করার হুমকি দেয়। এসময় তারা নগদ ৫,৮০০ টাকা ও নগদ একাউন্ট থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।”

এ ঘটনায় এম এ মিল্টনের চোখ, কান ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তার রাজনৈতিক পরিচয় জানতে পেরে অপহরণকারীরা দ্রুত তাকে শনির আখড়ায় এনে ফেলে রেখে যায়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকারের ৯ মাসেও আইন-শৃঙ্খলার কোনো উন্নতি হয়নি। অপরাধীরা দিনদুপুরে ছিনতাই ও অপহরণ চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাকর্মীরাও রেহাই পাচ্ছে না। নারায়ণগঞ্জ পুলিশ এ ঘটনায় এখনও কোনো তৎপরতা দেখাচ্ছে না।”

এম এ মিল্টনের ঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান তারা। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন বাসদ নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট