1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার মামলার বাদীকে হুমকির অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার মামলার বাদীকে হুমকির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার মামলার বাদী কাউসার আহমেদ সুমনকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামির সহযোগীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন।

কাউসার আহমেদ সুমন জানান, গত বছরের ৫ আগস্ট নারায়ণগঞ্জের চাষাঢ়ায় তার ওপর হামলার ঘটনায় শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, কবি সিরাজসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে আসামিরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় এক হামলাকারী তাকে আটকে রেখে বাম হাঁটুতে গুলি করে।

মামলার পর গত ১১ মে এলাকাবাসী কবি সিরাজকে গোপন বৈঠকের সময় আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকেই কবি সিরাজের সহযোগীরা বাদীকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সুমন।

তিনি আরও বলেন, “প্রাণনাশের আশঙ্কায় আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে তারা। পুলিশকে বিষয়টি জানালে আমার আরও ক্ষতি করবে।”

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট