1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই: তরিকুল সুজন - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই: তরিকুল সুজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ আই.ই.টি. সরকারি উচ্চ বিদ্যালয়ে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পে প্রায় শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা. ফারজানা হোসাইন মৌসুমি, ডা. মো. সাইদুল ইসলাম সাইদ এবং ডা. হাবিবুর রহমান বৈশাখ।

গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “চিকিৎসা মৌলিক অধিকার হলেও এ সেবা থেকে অধিকাংশ মানুষ বঞ্চিত। সরকারি হাসপাতালগুলোতে অবকাঠামো ও জনবলের ঘাটতি, দালাল চক্রের উৎপাত এবং অতিরিক্ত খরচের কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। সে লক্ষ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোসহ বিভিন্ন এলাকায় আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক জাহিদ সুজন, নারী সংহতির জেলা কমিটির আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট