1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে-নার্গিস মাকসুদ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে-নার্গিস মাকসুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের সহধর্মিণী ও সমাজসেবিকা নার্গিস মাকসুদ।

প্রধান অতিথির বক্তব্যে নার্গিস মাকসুদ বলেন, “আমরা ভালো থাকতে চাই। আপনাদেরও ভালো রাখতে চাই। সকলে মিলেমিশে সমাজ বিনির্মাণে কাজ করতে চাই। খেলাধুলা মনের প্রশান্তি যোগায়। অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। খেলাধুলার মাধ্যমেই মাদককে গুডবাই জানাতে হবে। আমি সব সময় যে কোনো ভালো কাজে আপনাদের সহযোদ্ধা হিসেবে পাশে থাকব ইনশাআল্লাহ।”

বিশিষ্ট ব্যবসায়ী সামিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক হাজী শহিদুল্লাহ, ছিদ্দিকুর রহমান, সাবেক মেম্বার তাজ মোহাম্মদ, জারজিস, সিপন, শিমুল ও সারোয়ারসহ অনেকে।

ফাইনাল খেলায় অংশ নেয়া দলগুলো ছিলো উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট