1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে নগরীতে আনন্দ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে নগরীতে আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৩ মে) বিকাল সাড়ে ৪টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সংগঠনের নেতা-কর্মীরা এ মিছিল বের করে।

সংক্ষিপ্ত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিরব রায়হান বলেন, “আজকে ঐতিহাসিক খুশির দিন আমাদের। বাংলার এই জমিনে নেক্কারজনক হত্যাকারী সংগঠন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জকে একসময় সাত খুন, গুম ও ত্রাসের শহর হিসেবে পরিচিত করা হয়েছিল। ৫ আগস্টের মধ্য দিয়ে আমরা সেই অপবাদ থেকে মুক্তি পেয়েছি। আমরা চাই না, নারায়ণগঞ্জ আবারও ত্বকী হত্যার শহর হয়ে উঠুক।”

সরকারের উদ্দেশে নিরব রায়হান বলেন, “আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ করেছেন। এখন দ্রুত বিচারকাজ সম্পন্ন করে আওয়ামী লীগকে পরিপূর্ণ নিষিদ্ধ করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, জেলার সদস্য সচিব জাবের আলম, মহানগরের হৃদয় ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট