1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রমিকদের উজ্জীবিত করতে আজাদ গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

শ্রমিকদের উজ্জীবিত করতে আজাদ গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত আজাদ রিফাত ফাইভার্স প্রাইভেট লিমিটেড ও আজাদ নীট কম্পোজিট টেক্সটাইল মিলস প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে নিজস্ব কোম্পানির শ্রমিকদের উজ্জীবিত করার জন্য আজাদ রিফাত ক্রিকেট ফ্যাস্টিবাল সিজন ১ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ( ১৩ মে) সকালে নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়। সকাল থেকে বিকাল পযন্ত দিনব্যাপী এ টুর্ণামেন্টের খেলা চলে। উক্ত টুর্ণামেন্ট এর ফাইনালে আজাদ রিফাত ফাইভার্সকে পরাজিত করে জয়ী হয়েছেন আজাদ নীট কম্পোজিট। এসময় টুর্ণামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করেন, দলগুলো হচ্ছে আজাদ-রিফাত ফাইবার্স, আজাদ নীট কম্পোজিট, আজাদ ফিসারিজ ও সুইট নেশন্স।

এসময় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন, আজাদ রিফাত গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজেট এমডি তাইজুল ইসলাম রাজিব, ফখরুল ইসলাম রাহাত, মাহমুদুল ইসলাম রিফাত ও তারিকুল ইসলাম সহ প্রমুখ।

শতব্যস্ততার মাঝেও খেলাধূলার চর্চায় আজাদ রিফাত গ্রুপ এর কোম্পানির সকল কর্মকর্তাদের নিয়ে এ খেলার আয়োজন করায় শ্রমিকরা আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট