1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জীবন থাকতে কুরআনবিরোধী আইন বাস্তবায়ন হতে দেবো না: জব্বার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

জীবন থাকতে কুরআনবিরোধী আইন বাস্তবায়ন হতে দেবো না: জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে চাষাঢ়া ছাত্র শিবির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, “জীবন থাকতে বাংলাদেশে কোনো কুরআনবিরোধী আইন বাস্তবায়ন হতে দেবো না। আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে সৎ লোকের শাসন সমাজে প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ছাত্র শিবির কুরআনকে আঁকড়ে ধরার কারণে উপমহাদেশে সুনাম বয়ে এনেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত কুরআনের আলোকে জীবন গঠন করা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অমিত হাসান। কুরআনের গুরুত্ব নিয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় শতাধিক ছাত্র শিবির নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সভা শেষে দোয়া মুনাজাত পরিচালিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট